রেয়াল মাদ্রিদে যখন এলাম, জানতে পারলাম অনুশীলন শুরু হয় সকাল সাড়ে দশটায়। মনে মনে ভাবলাম, আমি সাড়ে আটটাতেই চলে আসব, তাহলে আমি সবার আগে আগে চলে আসতে পারব।
প্রথমদিন এলাম সকাল পৌনে ন’টায়। ড্রেসিংরুম অন্ধকার ছিল, তবে নিচে কিছু একটার শব্দ শুনতে পাচ্ছিলাম। ফিজিওকে জিজ্ঞেস করলাম, ‘তাহলে আমিই সবার আগে এলাম?’
ফিজিও বললো, ‘না। রোনালদো নিচে সাঁতার কাটছে।’