রোনালদোর কণ্ঠে তাই শোনা গেছে নতুন আশাবাদ, সম্ভাবনাময় সাফল্যমণ্ডিত আগামী দিনের প্রত্যাশা। আদর্শ নেতা হিসেবে রোনালদোর এই পদক্ষেপ যথেষ্টই প্রশংসার দাবি রাখে, বলার অপেক্ষা রাখে না। কিন্তু যদি বলা হয়, ম্যানচেস্টার ইউনাইটেডের এই দুর্দশার পেছনে রোনালদোর ‘অবদান’-ই সবচেয়ে বেশি? বিস্মিত হওয়াই স্বাভাবিক। কিন্তু কথাটায় ভুল নেই। কীভাবে? দেখা যাক।