লিভারপুলকে শোকসাগরে ভাসিয়ে দেওয়া ঘটনার আজ ৩৩ তম বার্ষিকী। আগামীকাল আরও একটা এফএ কাপের সেমিফাইনাল। যে সেমিফাইনালে আবারও দেখা যাবে লিভারপুলকে। ওয়েম্বলি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। খেলা অ্যানফিল্ডে না হোক, ম্যাচ দেখতে আসা লিভারপুল সমর্থকদের মধ্যে হিলসবরো ট্র্যাজেডির ৩৩তম বার্ষিকী নিয়ে ভিন্ন একটা আবহ তৈরি হবে, নিশ্চিত। হয়তো অনেকেই ব্যানার-পতাকা নিয়ে আসবেন, পরে আসবেন স্মৃতিবিজড়িত স্কার্ফ। হিলসবরো বিপর্যয়ে নিহত ব্যক্তিদের স্মৃতি হয়তো ভালো খেলার জন্য আরও উজ্জীবিত করবে মোহাম্মদ সালাহ, সাদিও মানেদের।
গত ১৫ এপ্রিল ২০২২ তারিখে দৈনিক প্রথম আলো-তে প্রকাশিত প্রতিবেদনের বাকি অংশ পড়তে ক্লিক করুন নিচে –