কে এই আলেক্সান্দার গোলোভিন?

এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করে নিজের দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামনে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন রাশিয়ান মিডফিল্ডার আলেক্সান্দার গোলোভিন উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে গোলে বিধ্বস্ত করেছে রাশিয়া, আর এই ম্যাচে দুইদুইটা গোলসহায়তা সহ শেষে অসাধারণ ফ্রিকিকে এক গোল করেছেন ২২ বছর বয়সী তরুণ এই মিডফিল্ডার

শুধু গোল করা বা করানোই নয়, পুরো ম্যাচে ২২ টা সফল পাস, বার গোলের সুযোগ সৃষ্টি করা, ৪টা সফল ট্যাকল, বার প্রতিপক্ষের পা থেকে সফলভাবে বল কেড়ে নেওয়ামানে পুরোদস্তুর আদর্শ মিডফিল্ডারের মত আজকে খেলেছেন গোলোভিন, হয়েছেন ম্যাচসেরাও প্রথম গোলে ইউরি গাজিনস্কিকে দেওয়া দুর্দান্ত কর্নার থেকে শুরু করে তৃতীয় গোলে বদলি স্ট্রাইকার আর্তেম জিউবাকে দেওয়া নিখুঁত ক্রস, গোলোভিন ছিলেন সর্বত্র বিশ্বকাপ শুরু আগে যার নাম মোটামুটি অপরিচিতই ছিল বলা চলে, গোল্লাছুটেরঅচেনা কারা মাঠ মাতাবেনআর্টিকেলে আপনারাই পড়েছেন এই গোলোভিন এর কথা

রাশিয়ান ক্লাব সিএসকেএ মস্কোর হয়ে খেলা এই সেন্ট্রাল মিডফিল্ডার এবার বিশ্বকাপে রাশিয়ার মূল ভরসা তবে বিশ্বকাপের আগে থেকেই আর্সেনাল, জুভেন্টাস, মোনাকোর মত ক্লাবের নজরে আছেন এই মিডফিল্ডার এমনকি শোনা যাচ্ছে গোলভিনকে পাওয়ার জন্য এর মধ্যেই ২২ মিলিয়ন পাউন্ডের একটা প্রস্তাব দিয়ে রেখেছে জুভেন্টাস, সিএসকেএ মস্কো সেটা গ্রহণও করেছে, বিশ্বকাপের পরে মেডিকাল পরীক্ষা হয়ে গেলেই জুভেন্টাসে যোগ দেবেন গোলোভিন গত মৌসুমে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফর্ম করে সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারকে মুগ্ধ করেই রেখেছেন গোলোভিন, একটা ফ্রিকিকে গোলও দিয়েছিলেন তিনি সেদিন ওয়েঙ্গারের মত বর্তমান আর্সেনাল কোচ উনাই এমেরিও কি গোলোভিনের প্রতি একই রকম মুগ্ধতা নিয়ে রেখেছেন?

ফরাসী কিংবদন্তী জিনেদিন জিদান নিজের দেশের সাবেক তারকা অ্যালেক্সেই স্মের্তিনকে আদর্শ মানা গোলোভিন মূলত একজন সেন্ট্রাল ডিফেন্ডার হলেও ফুটবল মাঠের আরেকটূ সামনে অর্থাৎ সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন, আবার মাঝে মাঝে তাঁকে বাম উইং এও খেলতে দেখা যায়

গোলোভিন কে এখন রাশিয়ান ফুটবলের নতুন পোস্টার বয় মানা হচ্ছে, যেমনটা কয়েক বছর আগে মানা হত তারই সিএসকেএ মস্কোর সতীর্থ অ্যালান জাগোয়েভকে আজকে ম্যাচের শুরুতেই হামস্ট্রিং এর ইনজুরিতে পড়ে মাঠ ছাড়া অ্যালান জাগোয়েভের কাছ থেকে দায়িত্ব নিয়েই যেন রাশিয়াকে উদ্ভাসিত করেছেন গোলোভিন যে আলোকচ্ছটায় রাশিয়া আট মাস পর পেয়েছে প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথম জয়ের স্বাদ

চোখ রাখুন গোলোভিনের উপর, হয়তো নতুন কোন মহাতারকার উত্থান দেখতে পাচ্ছেন এই বিশ্বকাপ, এভাবেই!

*জুন ১৫, ২০১৮ তারিখে গোল্লাছুট ডটকমে প্রকাশিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Got a PROJECT

IN MIND?

©2024 Nishat Ahmed Zishan, All Rights Reserved.

Developed by Asif Mollik