স্বপ্ন আমার সত্যি হয়েছে মা শুনছো…

সেনেগালের বাম্বালি থেকে উঠে আসা সাদিও মানের ইচ্ছে ছিল ইউরোপ গিয়ে নামী ফুটবলার হওয়ার। ইচ্ছে আর সামর্থ্যের সন্ধি ছিল না, পরিবারের আগ্রহও তেমন ছিল না – সে অন্য বিষয়। তবে আশা হারাননি এই সেনেগালিজ ফরোয়ার্ড, চেষ্টা চালিয়ে গেছেন।

এমনই একদিন হুট করে সুযোগ চলে আসে ফরাসি ক্লাব মেৎস-এ নাম লেখানোর।

পরিবারকে, প্রিয় মা-কে না জানিয়েই মানে পাড়ি জমান ফ্রান্সে। কিছু বন্ধুবান্ধব ছিল সে শহরে, তাই অন্তত থাকার সমস্যা হয়নি।

অবস্থা এমন ছিল, ফ্রান্সে গিয়ে যে মা-কে ফোন করে জানাবেন, সে টাকাটাও ছিল না, ‘আমার এখনও মনে আছে মেৎসে যেদিন প্রথম এলাম, শারীরিক সব পরীক্ষা শেষ করে অনুশীলন করার জন্য প্রস্তুত হচ্ছিলাম। তবে আমার কোচ জানালেন, সেদিন নয়, পরদিন থেকে আমার অনুশীলন। আমাকে বাসায় থাকতে বললেন সেদিন।’

‘ফোনে এক পয়সাও ছিল না যে মা-কে ফোন করে জানাবো আমি ফ্রান্সে এসেছি, ইউরোপে খেলার সুযোগ পেয়েছি। পরে এক বন্ধুর ফোন ব্যবহার করে মা-কে জানিয়েছিলাম।’

‘মা বিশ্বাস করেননি। বললেন, কী পাগলের মতো বকছো? তুমি এখন সেনেগালে থাকবে, তোমার চাচার কাছে। আমি তখন বললাম, না মা। আমি সেনেগালে নেই। আমি এখন ফ্রান্সে। ইউরোপে খেলতে এসেছি। এরপর প্রতি সপ্তাহে মা আমাকে ফোন করে জানতে চাইতো আমি কী আসলেও ইউরোপে খেলতে এসেছি, না পালিয়ে বেড়াচ্ছি জানার জন্য! একদিন আমি বললাম, মা, টিভি খুলে দেখো একটু পারলে। পরে উনি বুঝলেন, আমার স্বপ্ন আসলেও সত্যি হয়েছে!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Got a PROJECT

IN MIND?

©2024 Nishat Ahmed Zishan, All Rights Reserved.

Developed by Asif Mollik