বোয়াটেং-এর শিক্ষা

ঘানাইয়ান মিডফিল্ডার কেভিন প্রিন্স বোয়াতেং যখন এসি মিলানে খেলতে গেলেন, বড় ক্লাবে নিজেকে প্রমাণ করার জন্য একটা বাড়তি তাগিদ ছিল তাঁর মধ্যে। অনুশীলনে হোক বা ম্যাচে, বল পাওয়ার জন্য চিৎকার-চেঁচামেচি করতেন। সতীর্থরা যেন তাঁকে বল পাস করতে দেরি না করে, মাঠে এ ব্যাপারে বেশ সরব ছিলেন।

আন্দ্রেয়া পিরলোর ব্যাপারটা পছন্দ হলো না। এক সতীর্থকে নিয়ে বোয়াতেং-এর কাছে গেলেন এই ইতালিয়ান মিডফিল্ডার। সে সতীর্থকে দোভাষীর ভূমিকায় রেখে পিরলো বোয়াতেংকে বললেন, ‘বলের জন্য চেঁচিও না।’

বিস্মিত বোয়াতেং জিজ্ঞেস করলেন, ‘কেন?’

‘দেখো, তুমি যখন বলের জন্য চেঁচাবে, তখন প্রতিপক্ষ জেনে যাবে তুমি ‘ফ্রি’ আছো। আর প্রতিপক্ষ জেনে যাওয়ার অর্থ, তার অনেক আগেই আমি জেনে গেছি যে তুমি ফাঁকা দাঁড়িয়ে আছো’, পিরলোর অকপট স্বীকারোক্তি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Got a PROJECT

IN MIND?

©2024 Nishat Ahmed Zishan, All Rights Reserved.

Developed by Asif Mollik