আর্জেন্টিনা দলে নতুন নাম্বার ওয়ান : কে এই ফ্র্যাঙ্কো আরমানি?

গত দুই বিশ্বকাপে আর্জেন্টিনা এর অবিসংবাদিত নাম্বার ওয়ান গোলরক্ষক ম্যানচেস্টার ইউনাইটেডের সার্জিও রোমেরোর এবারও এক নাম্বার গোলপ্রহরী থাকার কথা কিন্তু ট্রেনিং করতে গিয়ে হাঁটুর ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি ফলে এবার গোলবারের নিচে মূল একাদশে সম্পূর্ণ নতুন একজন গোলরক্ষক দেখবেন আর্জেন্টাইন সমর্থকেরারিভার প্লেটের হয়ে সুপারকোপা জেতা ফ্র্যাঙ্কো আরমানি এরই মূল গোলরক্ষক থাকার সম্ভাবনা সবচাইতে বেশী আর্জেন্টিনা দলে অন্যান্য গোলরক্ষকের মধ্যে রয়েছেন চেলসির উইয়ি ক্যাবায়েরো, আর রোমেরোর পরিবর্তে স্কোয়াডে ডাকা হয়েছে টিগ্রেসের নাহুয়েল গুজম্যানকে ইনজুরিতে না পড়লে তিন বিশ্বকাপ আর্জেন্টিনার মূল গোলরক্ষক হবার দুর্লভ কৃতিত্ব গড়তেন রোমেরো, যে কৃতিত্ব আর কারোরই নেই বর্তমানে উবালদো ফিলোল (১৯৭৮ ১৯৮২), নেরি পুম্পিদো (১৯৮৬ ১৯৯০) সার্জিও রোমেরো (২০১০ ২০১৪) – প্রত্যেকেই দুটো করে বিশ্বকাপে আর্জেন্টিনা দলের মূল গোলরক্ষক থেকেছেন বর্তমানে আর্জেন্টিনা দলের তিন গোলরক্ষকের মধ্যে নাহুয়েল গুজম্যানেরই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা সবচাইতে বেশী, পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ম্যাচ খেলেছেন তিনি, ক্যাবায়েরো খেলেছেন ম্যাচ, আর এখনো আর্জেন্টিনার হয়ে মাঠেই নামা হয়নি আরমানির

কে এই ফ্র্যাঙ্কো আরমানি? আর্জেন্টিনার অধিকাংশ সাংবাদিকদর্শক অনেক আগে থেকেই যাকে চাচ্ছেন আর্জেন্টিনা দলের মূল গোলরক্ষক হিসেবে?

গুজম্যান ক্যাবায়েরো, বাকী দুইজনের থেকে এই বিশ্বকাপে এখন আরমানিরই মূল একাদশে থাকার সম্ভাবনা সবচাইতে বেশী রিভার প্লেটের এই গোলরক্ষক গত দুই মৌসুম থেকেই দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা গোলরক্ষক রিভার প্লেটের হয়ে গত ২০ ম্যাচে ১২টা ক্লিন শিট (গোল না খেয়ে ম্যাচ শেষ করা) রাখা এই গোলরক্ষকই হচ্ছেন আর্জেন্টিনার নতুন নাম্বার ওয়ান এর আগে আর্জেন্টিনা যে দুইবার বিশ্বকাপ জিতেছে, ১৯৭৮ (উবালদো ফিলোল) ১৯৮৬ (নেরি পুম্পিদো) সালে, প্রত্যেকবারই আর্জেন্টিনা দলের মূল গোলরক্ষক রিভারপ্লেট ক্লাবের খেলোয়াড় ছিল ১৯৭৮ বিশ্বকাপের মূল গোলরক্ষক উবালদো ফিলোল তো আবার বিশ্বকাপের আসরেই জাতীয় দলের হয়ে অভিষিক্ত হয়েছিলেন! একই জিনিস এবার ঘটতে যাচ্ছে ফ্র্যাঙ্কো আরমানির হয়েও, যদি তিনি আসলেও আর্জেন্টিনা দলের নতুন নাম্বার ওয়ান গোলরক্ষক হন!

গত কয়েক মৌসুমে যারা অ্যাটলেটিকো নাসিওনাল কিংবা এই মৌসুমে যারা রিভারপ্লেটের খেলা দেখেছেন, সবাই একবাক্যে স্বীকার করছেন ফ্র্যাঙ্কো আরমানির কাঁধেই ওঠা উচিৎ মূল গোলরক্ষকের দায়িত্ব গত কয়েক মৌসুমে দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা এই গোলরক্ষককে দলে নেওয়ার জন্য এর মধ্যেই চিন্তা করছে জুভেন্টাসের মত দল ক্যাবায়েরো যেখানে চেলসির দ্বিতীয় গোলরক্ষক হিসেবে মৌসুম কাটিয়েছেন, আরমানি সেখানে মোটামুটি আর্জেন্টিনায় নিজের ক্যারিয়ারের একটা ছোটখাট রেনেসাঁই ঘটিয়ে ফেলেছেন সাত বছর কলম্বিয়ার অ্যাটলেটিকো নাসিওনালে কাটানো ৩১ বছর এই গোলরক্ষক কোপা লিবার্তোদোরেস থেকে শুরু করে সম্ভাব্য প্রায় সবকিছুই জিতেছেন, যা আর্জেন্টিনার পরাশক্তি ক্লাব রিভার প্লেটকে বাধ্য করে তাঁর রিলিজ ক্লজ সম্পূর্ণ পরিশোধ করে তাঁকে দলে নিয়ে আসতে এই জানুয়ারিতেই মিলিয়ন ডলারের বিনিময়ে অ্যাটলেটিকো ন্যাসিওনাল থেকে নিজের দেশে ফিরে আসেন আরমানি অ্যাটলেটিকো নাসিওনাল ছাড়ার সময় ফস্টিনো অ্যাসপ্রিয়া বা রেনে হিগুইতার মত কলম্বিয়ান কিংবদন্তীরা যেরকম সম্মান পেয়েছিলেন, সেরকম সম্মান আরমানিও পেয়েছেন কলম্বিয়ান ক্লাবটির সমর্থকদের কাছ থেকে, এর মাধ্যমেই বোঝা যায় ফ্র্যাঙ্কো আরমানি তাদের ইতিহাসের কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন এমনকি কলম্বিয়ায় তাঁকে এতটাই ভালোবাসা হয় যে কিছু মাস আগেও কলম্বিয়ান ফেডারেশন গুরুত্বের সাথে চিন্তা করছিল তাঁকে কলম্বিয়ার নাগরিকত্ব দিয়ে দলের মূল গোলরক্ষক বানিয়ে এই বিশ্বকাপেই পাঠানোর জন্য কিন্তু পরে তা হয়নি, এখন নিজ দেশ আর্জেন্টিনা এর হয়েই বিশ্বকাপে যাচ্ছেন আরমানি, খুব সম্ভবত দলের মূল গোলরক্ষক হয়েই! স্বপ্ন সত্যি হয় না, কে বলেছে?

রিভার প্লেটে এসে তাঁর পারফরম্যান্স আরও ভালো হল যেন সুপারলিগাতে টানা ছয়ছয়টা ক্লিন শিট রেখে সবাইকে তাক লাগিয়ে দিলেন গত এপ্রিলে রেসিং এর সাথে একটা ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে স্ট্যান্ডে খেলা দেখা আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলিকে নীরবেই যেন জানিয়ে দিলেন, তিনি প্রস্তুত! এমনকি সুপারকোপার ফাইনালে, যে ম্যাচে রিভারপ্লেট চিরপ্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্সকে হারিয়ে শিরোপা জিতলো, যে ম্যাচে এই আরমানিই ছিলেন ম্যান অফ দ্য ম্যাচ! ম্যান অফ দ্য ম্যাচ হবার ফলে স্পন্সর বার্গার কিং এর সৌজন্য ম্যাচের পর তাঁকে বার্গার কিং এর বিখ্যাত মুকুট পরে সাক্ষাৎকারও দিতে হয়!

**মে ২৪, ২০১৮ তারিখে গোল্লাছুট ডটকমে প্রকাশিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Got a PROJECT

IN MIND?

©2024 Nishat Ahmed Zishan, All Rights Reserved.

Developed by Asif Mollik