প্রতিটি আন্তর্জাতিক টুর্নামেন্টের পরেই ব্যাপারটা দেখা যায়। তথাকথিত ছোট ক্লাবে খেলা বেশ কিছু খেলোয়াড় দুর্দান্ত খেলে আলো ছড়ান, যাঁদের নিয়ে টুর্নামেন্টের পরেই টানাটানি লাগে বড় ক্লাবগুলোর।
এই ইউরোর পরেও এই ধারার ব্যতিক্রম ঘটবে না, এটা নিশ্চিত। এবারের ইউরোতেও অখ্যাত ক্লাবে খেলা অনেকেই আলো ছড়িয়েছেন। যাঁদের নিয়ে এর মধ্যেই বড় ক্লাবগুলোর মধ্যে টানাটানি শুরু হয়ে গেছে। এবার কোন কোন খেলোয়াড়কে নিয়ে টানাটানি শুরু হবে?