নেইমাররা আজ বিশ্ববাসীকে দেখালেন আদি ও অকৃত্রিম সাম্বা কাদের পায়ে ফুল হয়ে ফোটে, কাদের ড্রিবলে পায় নিখুঁত ব্যঞ্জনা! হাসপাতালের বিছানায় শোয়া, মরণঘাতী ক্যানসারের সঙ্গে নিত্য লড়াই করা পেলে যা দেখে হয়তো জীবনের জয়গানে আরেকটু গলা মেলানোর প্রেরণা পাবেন, দুচোখের কোণায় মুক্তোদানা চিকচিক করে উঠবে, ঠোঁটে দেখা মিলবে গর্বিত অভিভাবকের অস্ফুট হাসির। হয়তো বলে উঠবেন –
‘বাহ, ওরা তো ঠিক আমাদের মতোই খেলে!’