শাবি আলোনসো : রেয়ালের বর্জন, বায়ার্নের অর্জন?

প্রত্যেক ট্রান্সফার উইন্ডোতে প্রয়োজন থাকুক আর না থাকুক, বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে বিশ্ব ফুটবলের নতুন নতুন সুপারস্টারকে দলে ভেড়ানোটা যেন রিয়াল মাদ্রিদের রুটিনকর্ম হয়ে দাঁড়িয়েছে এবং এই নতুন সুপারস্টারদের দলে নিয়মিত খেলার সুযোগ করে দেওয়ার জন্য আগের ট্রান্সফার উইন্ডোগুলোতে যাদের আনা হয়েছিলো, সাধারণত তাদের স্থান হয় বেঞ্চে গত মৌসুমে দুর্দান্ত খেলা সত্ত্বেও এই মৌসুমে তাই হামেস রড্রিগুয়েজ, টোনি ক্রুসের, কেয়লর নাভাসদের জন্য ক্লাব ছেড়ে যেতে হয় অ্যানহেল ডি মারিয়া, জাবি আলোনসো, ডিয়েগো লোপেজদের বেঞ্চে জায়গা হয় সামি খেদিরার

জাবি আলোনসো তর্কযোগ্যভাবে বিশ্বফুটবলের সেরা সেন্ট্রাল মিডফিল্ডার রিয়াল মাদ্রিদের নতুন দুই সেনানী হামেস রড্রিগুয়েজ আর টোনি ক্রুসকে জায়গা দেবার জন্য বোধকরি মূল একাদশে তাঁর জায়গা খানিকটা অনিশ্চিত হয়ে পড়েছিল, অবস্থা বুঝে সুযোগটা যেন দুহাতে লুফে নিলো বায়ার্ন মিউনিখ রিয়ালে অচ্ছুৎ হয়ে গেলেও জাবি আলোনসোর ক্ষমতা সম্বন্ধে বায়ার্নের স্পানিশ কোচ পেপ গার্ডিওলা অবিদিত নন তাই আলোনসোকে নিজেদের দলে ভেড়াতে বিন্দুমাত্রও কালক্ষেপণ করেনি বায়ার্ন ৩২ বছর বয়সী স্প্যানিশ এই কিংবদন্তীকে দুইবছরের চুক্তিতে এই ট্রান্সফার উইন্ডোতে লুফে নেয় বায়ার্ন, . মিলিয়ন পাউন্ডের বিনিময়ে

এবং রণাঙ্গনের সফল এবং পোড়খাওয়া যেকোন যোদ্ধার মত নতুন পরিবেশেও যে আলোনসোর খাপ খাওয়াতে বিশেষ কোন সমস্যা হয়নি, সেটা তার প্রথম কয়েকটা ম্যাচের পারফরম্যান্স পর্যালোচনা করলেই বোঝা যায় লীগের দ্বিতীয় ম্যাচে ভেলটিন্স অ্যারেনায় শালকের সাথে অভিষেকের পর পাঁচ ম্যাচের দুটোতেই ম্যান অফ দ্য ম্যচ এইবুড়ো ঘোড়াজাবি আলোনসো, ভাবা যায়?

এই পাঁচ ম্যাচে ৬৭৯টি সফলটাচসহ ৮৯ শতাংশ সফলতা হারে ৫৫৮টি পাস বিতরণ করেছেন আলোনসো সপ্তাহে কোলনের সাথে ম্যাচে যেন নিজেকেই ছাড়িয়ে গেলেন আলোনসো পুরো ম্যাচে তাঁর সফল পাস ১৭৫টি, যা কিনা কোলনের সবার মোট পাসের থেকেও বেশি! আবার ম্যাচে বল স্পর্শ করেছেন তিনি ২০৬ বার, যেটা কিনা নতুন বুন্দেসলিগা রেকর্ড, আগের রেকর্ডটি ছিল তাঁরই স্বদেশী ক্লাবসতীর্থ থিয়াগো আলকানতারার (১৭৭), ২০৬বার অর্থাৎ প্রতি ২৬ সেকেন্ডে তিনি একবার করে বল স্পর্শ করেছেন, জার্মান প্রেসের হিসাবানুযায়ী

বলা যেতেই পারে, বাস্তিয়ান শোয়াইনস্টাইগারহোলগার বাডস্টুবারহাভি মার্টিনেজথিয়াগো আলকানতারাদের দীর্ঘমেয়াদী ইনজুরি এবং দান্তে ফর্মহীনতার কারণে বায়ার্ন কর্তৃপক্ষের কপালে যে ভাঁজ পড়েছিল, সে চিন্তা দূর করতে জাবি আলোনসো সফলের চেয়েও বেশী কিছু!

প্রশ্ন আসতেই পারে, নিজেদের সোনার ডিম পাড়া এই হাঁস কে বিক্রি করার হঠকারী সিদ্ধান্ত রিয়াল কর্তৃপক্ষ কেন নিলো, গত পাঁচবছর ধরে রিয়ালের সকল সাফল্যের অন্যতম কারিগর যিনি রিয়ালের গত পাঁচ মৌসুমের ভিতর শেষ চার মৌসুমেই জাবি আলোনসোর চেয়ে বেশী সফল পাস আর কেউ দিতে পারেনি জাবি আলোনসোর পরিবর্ত হিসেবে সেই বায়ার্ন থেকেই বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার টোনি ক্রুসকে দলে ভিড়িয়েছে রিয়াল দুজনই সময়ের সেরা সেন্ট্রাল মিডফিল্ডার বলা যেতেই পারে ক্রুস যেহেতু তরুণ, বৃদ্ধ জাবী আলোনসোর বিনিময়ে ভবিষ্যতের কথা চিন্তা করে যোগ্য খেলোয়াড়টিকেই দলে ভিড়িয়েছে রিয়াল

কিন্তু জাবি আলোনসো শুধুমাত্র একজন ভালো সেন্ট্রাল মিডফিল্ডারই নন, মাঠের অন্যতম যোগ্য নেতাও তিনি, সেটা তাঁর বাহুতে অধিনায়কত্বের আর্মব্যান্ড থাকুক বা না থাকুক ডিফেন্সের সামনে জাবি আলোনসোর মত একজন নেতা খেলার গতিবিধি নিয়ন্ত্রণ করা মানে ডিফেন্ডারদেরও চিন্তার একটা বড় অংশের অবসান হওয়া দলের তরুণ খেলোয়াড়েরা জাবি আলোনসোর মত নেতার জন্যই মাঠে নিজেদের সেরাটা দেওয়ার জন্য অনুপ্রেরণা পায় লিভারপুলে থাকার সময় যে সুবিধাটা পেয়েছিল হাভিয়ের ম্যাশেরানো, ডার্ক কাইট, ড্যানিয়েল অ্যাগার, অ্যালবার্ট রিয়েরা, ইয়োসি বেনাইয়ুন রা এবং রিয়ালে থাকতে যে সুবিধাটা পাচ্ছিল পেপেসার্জিও রামোসমার্সেলোদানি কারভাহাললুকা মডরিচসামি খেদেইরা, এমনকি ক্রিস্টিয়ানো রোনালদো পর্যন্ত মাঠে প্রত্যেকটা খেলোয়াড়ের সাথে কমিউনিকেইট তথা যোগাযোগ করে খেলারটেম্পোবজায় রাখা আলোনসোর মস্তবড় একটা গুণ মাঠে তাঁর মত নেতা থাকা মানে তরুণরাও অনেক কিছু শিখতে পারেআজকের এই আসিয়ের ইয়ারামেন্দি, লুকা মড্রিচ কিংবা সামি খেদিরা রা জাবি আলোনসোর কাছ থেকে কিছু শেখে নি, অবশ্যই এই কথা বড়মুখ করে বলা যাবে না৩২. মিলিয়ন ইউরোর বিনিময়ে গতবছর রিয়াল সোসিয়েদাদ থেকে রিয়াল মাদ্রিদে নাম লিখানো তরুণ স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার আসিয়ের ইয়ারামেন্দির কথাতে যেন তারই প্রতিধ্বনি, “জাবি একজন গ্রেইট খেলোয়াড়, সমস্ত ক্যারিয়ারজুড়েই সেটার প্রতিফলন আমার জন্য সে অত্যন্ত গুরুত্বপূর্ণ সতীর্থ হবে এবং আমি খুবই আনন্দিত তার সাথে ট্রেনিং এবং খেলার সুযোগ পেয়ে তাঁর কাছ থেকে যতটুকু সম্ভব ততটুকু শেখার চেষ্টা করবো আমি

জাবি আলোনসো খেলার অন্যতম বড় বিশেষত্ব হল তাঁর রক্ষণক্ষমতা সেন্ট্রাল মিডফিল্ডার হলেও খেলার গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য চারজন ডিফেন্ডারের সামনে অনেকসময়ই যোগ্য অভিজ্ঞ নেতার মতপাঁচনম্বরডিফেন্ডারের ভূমিকাতেও আলোনসো চলে যেতে পারেন অনায়াসেই এবং অত নিচ থেকে তাঁর দুর্দান্ত পাসিং রেইঞ্জ এবং স্কিলের জন্য পুরো খেলাকেই এক সুতোয় বাঁধার বিরল ক্ষমতা তাঁর আছে যেটা কিনা যথাবিহিত সম্মানের সাথেই বলা যায়, টোনি ক্রুসের অতটা নেই

গত ডিসেম্বরে স্প্যানিশ দৈনিক মার্কা কে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলত্তি বলেছিলেন, “আমাদের স্কোয়াডের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের একজন জাবি আলোনসো, তার মান এবং অভিজ্ঞতা প্রশ্নাতীত দলবদলের আগ পর্যন্ত জাবি আলোনসো ছিলেন রিয়ালের আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে সবচেঅভিজ্ঞ, এখন যেহেতু তিনি আর নেই, স্কোয়াডে আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে সবচেঅভিজ্ঞ খেলোয়াড় এখন পেপে বা সার্জিও রামোস, দুজনেরই যেহেতু হুটহাট মাথা গরম করে লাল কার্ড দেখার ইতিহাস আছে, এক্সপেরিয়েন্স তথা অভিজ্ঞতার ঘাটতি এঁরা কতটুকু পোষাতে পারেন, সেটাই দেখার বিষয়

এদিকে বায়ার্নে শুধুমাত্র অভিজ্ঞতাই নয়, শোয়াইনস্টাইগারমার্টিনেজআলকানতারাদের অনুপস্থিতিতে কোচ পেপ গার্ডিওলার এখন সেন্ট্রাল মিডফিল্ডে অন্যতম প্রধান অস্ত্রও জাবি আলোনসো, যা তিনি প্রথম পাঁচ ম্যাচেই দেখিয়েছেন ফিলিপ লাম, ডেইভিড আলাবা দের সময়ে সময়ে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলানো হলেও দুইজনই মূলতঃ ফুলব্যাক তাই শোয়াইনস্টাইগারমার্টিনেজআলকানতারাদের অনুপস্থিতিতে জাবি আলোনসোই একমাত্র অভিজ্ঞ সেন্ট্রাল মিডফিল্ডার বায়ার্ন দলেঅনভিজ্ঞ তরুণ সেবাস্তিয়েন রোডা, পিয়েরে হোবইয়ার্গ, কিংবা জিয়ানলুকা গডিনোর কথা বাদ দিলে জাবি আলোনসোর অভিজ্ঞতার ভান্দার থেকে শিক্ষা নিয়ে গত মৌসুমের আসিয়ের ইয়ারামেন্দির মত এই মৌসুমে গডিনোরোডাহোবইয়ার্গআলকানতারামার্টিনেজরা যে নিজেদের আরো ঋদ্ধ করে তুলবেন, সে কথা চোখ বন্ধ করে বলাই যায়!

. মিলিয়ন পাউন্ডে এর থেকে বেশী কিছু কি চাইতে পারত বায়ার্ন মিউনিখ?

*গোল্লাছুট ডটকমে প্রকাশিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Got a PROJECT

IN MIND?

©2024 Nishat Ahmed Zishan, All Rights Reserved.

Developed by Asif Mollik